মোহাম্মদ রবিউল হোসেন / চট্টগ্রাম থেকে : স্যানমার ওশান সিটি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সরকারি নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে ‘ঐক্যের যাত্রা’ শীর্ষক নিবন্ধন আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে কেক কেটে এ আনন্দ উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. দিদারুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক লায়ন মো. মাসুদুল আলম চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ বলেন, সরকারি নিবন্ধন প্রাপ্তি ব্যবসায়ীদের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করবে। ক্রেতাদের স্বার্থ সংরক্ষণ, মার্কেটের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ বজায় রেখে ব্যবসা-বাণিজ্য পরিচালনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এতে উপস্থিত থেকে স্যানমার ওশান সিটি ব্যবসায়ী সমবায় সমিতির ঐক্যের যাত্রার নিবন্ধন আনন্দ উৎসব কেক কেটে আনন্দ যাত্রায় উপস্থিত হন স্যানমার ওশান সিটি ওনার্স এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর সম্মানিত ডিরেক্টর জনাব আসাদ ইফতেখার, উপদেষ্টা এবং সাবেক সভাপতি এহসান উদ্দিন খোকন,ওনার্স এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী লিমন, ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এবং ওনার্স এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ। এতে আরও উপস্থিত ছিলেন স্যানমার ওশান সিটির বিশিষ্ট ব্যবসায়ী: মোঃ আবেদ, মোঃ মিজানুর রহমান(রুবেল), মোঃ রাবিব বিন নূর,মোঃ আজম (জসিম), মোঃ আশরাফ চৌধুরী, মোঃ রাইহান উদ্দিন চৌধুরী, মোঃ গোলাম মোস্তফা, , আনিসুল ইসলাম অনিক, অভিমান দত্ত সহ ব্যবসায়ী সমবায় ঐক্যের নেতৃবৃন্দ। স্বাধীন বাংলা নিউজ/ চট্টগ্রাম
বিজ্ঞাপন
বান্দরবন জেলা পরিষদ