খেলাধূলা
‘আমরা সবাই একতা সংঘ’ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩০শে অক্টোবর বিকেলে কালামিয়া বাজার এলাকায় টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় বাকলিয়া স্পন্দন স্পোর্টস ক্লাব ও গোলাপজান স্মৃতি সংসদ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ২-০ গোলে জয়লাভ করে বাকলিয়া স্পন্দন স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাকলিয়া থানা যুবদলের সদস্যসচিব ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ মুসা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক ও ইভটিজিংমুক্ত বাকলিয়া গড়তে খেলাধুলার বিকল্প নেই। তরুণ সমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁন্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মো. শাহিন আলম, মো. আলাউদ্দিন, মোহাম্মদ আজহারউদ্দিন, মোহাম্মদ হোসেন টিপু, মো. মোর্শেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ধারার বিনোদন ও খেলাধুলায় সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও বাকলিয়া এলাকায় এ ধরনের ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।
মোহাম্মদ আসিফ আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
মাদক ও ইভটিজিংমুক্ত বাকলিয়া গড়তে খেলাধুলার বিকল্প নেই: কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ মুসা
EDITOR
|
30 October, 2026, 06:14 AM
|
42 বার পঠিত
আরও সংবাদ
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

