মো: আজাদ খান, চিতলমারী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার শেষ সময়ে ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন ০৫নং চিতলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: রাজু আহম্মেদ মুন্সী। নির্বাচনে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন এই প্রার্থী। রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতা এবং চড়াই-উতরাই পেরিয়ে তিনি জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচনের শেষ সময়ে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, 'আমি ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে নির্বাচনে আসিনি। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে জনসেবার সুযোগ পেতে চাই। অতীতে আমার ভুলত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করব।' তিনি আরও বলেন, 'আমি আপনাদের সন্তান, আপনাদেরই একজন। আপনাদের মূল্যবান ভোট ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।' এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
বিজ্ঞাপন
বান্দরবন জেলা পরিষদ