সারাদেশ
মো: আজাদ খান, চিতলমারী।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ সময়ে ভোটারদের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন চিতলমারী উপজেলাধীন ৬নং চরবানিয়ারি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাশিনাথ বৈরাগী। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ত্যাগ, নিষ্ঠা ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে আসা এই প্রার্থী জনগণের সমর্থন ও মূল্যায়ন প্রত্যাশা করছেন।
প্রার্থীর সমর্থকদের দাবি, রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে প্রতিকূল পরিস্থিতি, মামলা-মোকদ্দমা ও কারাবরণের মতো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে তাঁদের বক্তব্য।
নির্বাচনের শেষ সময়ে ভোটারদের উদ্দেশে প্রার্থী বলেন, "আমি আপনাদেরই একজন, সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার রাজনৈতিক জীবনের ত্যাগ, সংগ্রাম ও অতীত কর্মকাণ্ড বিবেচনা করে আপনারা আমাকে মূল্যায়ন করবেন—এটাই আমার প্রত্যাশা।"
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং ইউনিয়ন পরিষদের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করতে চান।
স্থানীয় ভোটারদের কাছে তাঁর আবেদন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা আবেগের বাইরে গিয়ে প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, যোগ্যতা, সততা ও জনসেবার অভিজ্ঞতা বিবেচনা করে নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করা।
নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন, তা নির্ধারিত হবে তাঁদের ভোটের মাধ্যমেই।
ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি চান চেয়ারম্যান প্রার্থী কাশিনাথ, জনগণের কাছে শেষ মুহূর্তের আবেদন।
EDITOR
|
30 October, 2026, 09:09 AM
|
155 বার পঠিত
আরও সংবাদ
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

