জাতীয়
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল সাতটা থেকে গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত মহাসড়ক বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন তাঁরা।
এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে অন্তত ১০-১২ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট যানজটে ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকেরা।
ঘটনা স্থলে আন্দোলনকারীদের সাথে আলাপকালে জানা যায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে চেরাগ আলী ও বোর্ডবাজার এবং টঙ্গী এলাকায় কিছু কিছু পয়েন্টে শ্রমিকরা জড়ো হন। পরে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁদের সঙ্গে আরও কিছু লোকজন যোগ দেন। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। যার দরুন ঢাকা গামী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও অসুস্থ রোগী বহন কারী যান চলাচলও বন্ধ রয়েছে। ঘটনা স্থলে দেখা যায় চেরাগ আলী এলাকায় বিআরটি লেন এ একটি বাস ভাংচুর পরিলক্ষিত হয়। ভাংচুরের সময় বাসের হেলপার গাড়ির কাচ শরীরে ঢুকে রক্তাক্ত হয়েছেন।
এ ঘটনায় -
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে আজ থেকে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তাঁদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করবেন।
মেহেদী হাসান সরদার
স্টাফ রিপোর্টার
স্বাধীন বাংলা নিউজ
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
EDITOR
|
01 November, 2026, 10:23 PM
|
64 বার পঠিত
আরও সংবাদ
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

