সারাদেশ
মো: আজাদ খান, চিতলমারী।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও পূজার সার্বিক খোঁজখবর নিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সম্ভাব্য ০৫নং চিতলমারী সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোক্তার হোসেন সরদার। এ সময় তিনি পূজা উদ্যাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের আয়োজনকে আরও সুন্দর ও আনন্দময় করে তুলতে আর্থিক অনুদান প্রদান করেন।
মতবিনিময়কালে মোক্তার হোসেন সরদার শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সবাইকে উৎসব উদ্যাপন করতে হবে।
তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সব ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং উৎসব উদ্যাপনে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সুধীজন তাঁর এ উদ্যোগকে স্বাগত জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে মোক্তার হোসেন সরদার, দিলেন আর্থিক অনুদান।
EDITOR
|
21 October, 2026, 02:52 AM
|
10 বার পঠিত
আরও সংবাদ
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন!
