মো: আজাদ খান, চিতলমারী। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন চিতলমারী ০৫নং সদর ইউনিয়ন চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী রাজু আহম্মেদ মুন্সী। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজার আয়োজন এবং ভক্তদের খোঁজখবর নেন। মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, আয়োজক ও উপস্থিত ভক্তদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এ সময় শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। রাজু আহম্মেদ মুন্সী এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা উৎসবের বিভিন্ন বিষয় তুলে ধরেন। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
বিজ্ঞাপন
বান্দরবন জেলা পরিষদ