মো: আজাদ খান, চিতলমারী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ০৫ নং চিতলমারী সদর ইউনিয়নাধীন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মো: বশির মুন্সী। এলাকার মানুষের পাশে থেকে জনসেবা করা, উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার লক্ষ্য নিয়ে তিনি কাজ করতে আগ্রহী। স্থানীয় সূত্রে জানা গেছে, মো: বশির মুন্সী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে। মো: বশির মুন্সী বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করার চেষ্টা করব।” তিনি আরও বলেন, এলাকার মানুষের সহযোগিতা ও সমর্থন পেলে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবেন। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নির্বাচনে যিনিই নির্বাচিত হোন না কেন, তিনি যেন এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করেন।