মো: আজাদ খান, চিতলমারী। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চিতলমারী সদর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য ০৫নং চিতলমারী সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো: রাজু আহম্মেদ মুন্সী। তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের এক অনন্য প্রকাশ। এক শুভেচ্ছা বার্তায় রাজু আহম্মেদ মুন্সী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এই চেতনাকে ধারণ করে আমাদের সম্মিলিতভাবে সম্প্রীতি ও শান্তির পরিবেশ বজায় রাখতে হবে। তিনি শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পূজার আনন্দ যেন সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পরিশেষে তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।