সারাদেশ
মোহাম্মদ রবিউল হোসেন : চট্টগ্রাম থেকে/
সারাদেশে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৩ নভেম্বর বিকেলে উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক মহসিন আহমেদের সঞ্চালনায় ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমা খালেদা জিয়ার ১ম মৃত্যু বার্ষিকী উদযাপন ও সমন্বয় কমিটির আহ্বায়ক মুহাম্মদ সাইফুল আলম জনি।
এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মরহুমা খালেদা জিয়ার ১ম মৃত্যু বার্ষিকী উদযাপন ও সমন্বয় কমিটির সদস্য সচিব আশরাফ উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে দায়িত্ব পালন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক মাঈনুদ্দিন মনি,মোস্তাক সালাম তালুকদার,গোলাম সারওয়ার চৌধুরী, ইফতেখারউদ্দিন, শামসুদ্দিন বাবুল,মোহাম্মদ ইব্রাহিম, আবদুস সোবহান, রমজান, প্রিন্স হানিফ, জাহাঙ্গীর, মোতালেব, মোহাম্মদ বাহার উদ্দিন, ওমর ফারুক সুরুজ,মোঃ দেলোয়ার, মোঃ রুবেল, শেখ ফরিদ, সাইফুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন রনি,মহসিন,মোঃ ইলিয়াস, বাপ্পি, আক্তারুজ্জামান, হাফিজ উদ্দিন বাবু, মহিলা নেত্রী খালেদা আক্তার পপি সহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির এই প্রতিবাদী অবস্থান অব্যাহত থাকবে। অন্যায়, অনাচার ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষায় রাজপথে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যায়, অনাচার ও নৈরাজ্যের বিরুদ্ধে তাঁদের প্রতিবাদী অবস্থান অব্যাহত থাকবে বলে ঘোষণা করা হয়।
চট্টগ্রামে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ-এর উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
EDITOR
|
23 November, 2026, 04:55 AM
|
124 বার পঠিত
আরও সংবাদ
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

