নিজস্ব প্রতিবেদক: 
পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং বিএসআরএমের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রড ম্যানুফ্যাকচারিং কোম্পানি  বিএসআরএমের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) পার্কভিউ হসপিটাল লিমিটেডের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়।


চুক্তির আওতায় বিএসআরএমের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা পার্কভিউ হসপিটালের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিএসআরএমের পক্ষে উপস্থিত ছিলেন কর্পোরেট সার্ভিস প্রধান মো. ইসমাঈল, এডমিন ম্যানেজার মো. নুরুউদ্দিন তালুকদার ও এক্সিকিউটিভ রাজিব দাশসহ অন্যান্য কর্মকর্তারা।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ম্যানেজার (মার্কেটিং ও ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দীন, এক্সিকিউটিভ মশিউর রহমান শরীফ এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে বিএসআরএমের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা ও তাদের পরিবারের সদস্যরাও বিশেষ সুবিধায় পার্কভিউ হসপিটালের আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে কর্পোরেট পর্যায়ে স্বাস্থ্যসেবা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে এবং সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে।

চট্টগ্রাম /এসবিএন১৭৯/চিকিৎসা।