এস.এম আব্দুর রাজ্জাক:

চিকিৎসক, প্রয়োজনীয় জনবল বাজেট সংকটে চরম ব্যাহত হচ্ছে টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাভাবিক চিকিৎসাসেবা। কাগজ-কলমে ১০০ শয্যার হাসপাতাল হিসেবে পরিচিত হলেও প্রশাসনিক আর্থিক কাঠামোর দিক থেকে এটি এখনো পরিচালিত হচ্ছে ৫০ শয্যা বিশিষ্ট হিসেবে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীরা প্রয়োজনীয় ওষুধ, সরঞ্জাম কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।  চিকিৎসকের চরম সংকট হাসপাতাল সূত্রে জানা গেছে, গত অর্থবছরে ১০০ শয্যার এই হাসপাতালের জন্য চিকিৎসকের ৪৬টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়। অথচ বাস্তবে বর্তমানে মাত্র ১৩ জন চিকিৎসক দিয়ে পুরো উপজেলার স্বাস্থ্যসেবা চালিয়ে নেওয়া হচ্ছে। ৫০ শয্যার কাঠামোর বাজেট নার্স হাসপাতালটিতে বর্তমানে ৪০ জন নার্স কর্মরত রয়েছেন, যা মূলত ৫০ শয্যার জনবল কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ছাড়া ওষুধ সার্জিক্যাল ইকুইপমেন্ট কেনার বাজেট বরাদ্দও মিলছে ৫০ শয্যার সমপরিমাণ। কিন্তু বাস্তবে হাসপাতালে সবসময়ই ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি থাকেন। উদাহরণস্বরূপ, গতকালও স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১০৫ জন রোগী ভর্তি ছিলেন। ৫০ শয্যার বাজেট জনবল দিয়ে এর দ্বিগুণেরও বেশি রোগীর আধুনিক মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। একজন ক্লিনার, সীমিত সেবা পুরো স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য মাত্র একজন পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) রয়েছেন, যা মানসম্মত স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পর্যাপ্ত সুযোগ-সুবিধা, প্রয়োজনীয় ওষুধ সরঞ্জাম না থাকায় চিকিৎসকরা

সংবাদটি শেয়ার করুন