*টিপু সুলতান* (সিনিয়র রিপোর্টার) স্বাধীন বাংলা নিউজ... রাজধানীর ওয়ারী ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে পুর্ব শত্রুতার জেরে নাঈমুর রহমান (২৬) নামে একজন হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হন হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) এবং হোটেলের স্টাফ মোঃ হাসান (২৬)। শুক্রবার (২৭নভেম্বর) ভোর ৪টার দিকে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষনা করেন। নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পুর্ব উজানচড় গ্রামে। বাবার নাম গোলাম মোস্তফা। ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ আল আমিন মিয়া জানান, রাত আনুমানিক ২টার দিকে ওয়ারী জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে দুইজন দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। এসময় নাঈমুর রহমানকে এলোপাতারি কুপিয়ে আহত করে। চিৎকার শুনে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক, স্টাফ মোঃ হাসান এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। তিনি আরও জানান, তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষনা করেন। প্রাথমিকভাবে জানা গেছে একজন মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ ঘটনা ঘটিয়েছে। তবে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম এবং মোঃ হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে তারা শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি আছেন।
বিজ্ঞাপন
বান্দরবন জেলা পরিষদ