হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: "রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে স্কুল-কলেজ পর্যায়ে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, হাটহাজারীর আয়োজনে গতকাল উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ শওকত আলী। তিনি তাঁর বক্তব্যে মৎস্য সম্পদ সংরক্ষণ, নিরাপদ পোনা উৎপাদন ও আধুনিক চাষ পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. নুরুদ্দীন, প্রধান শিক্ষক নুরুল আলম, জেলা যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মোদাচ্ছের শাহ, ডিম সংগ্রহকারী সমিতি চট্টগ্রামের সভাপতি ও পোনা বিশেষজ্ঞ শফিউল আলম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেসা, কামাল উদ্দিন, গিয়াসউদ্দিন রিচার্ড, মোহাম্মদ জাহেদ, আলাউদ্দিন, জুবাইর ইসলাম দিহান, ফারুক, আরাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

পরে অতিথিবৃন্দ রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন।