মোহাম্মদ রবিউল হোসেন : চট্টগ্রাম /

আ'লা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী রাহামাতুল্লাহ আলাইহি'র ১০৮ তম উফাত বার্ষিকী উপলক্ষে সপ্তমবারের মতো ওরশে আ'লা হযরত ও আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

১৩ই আগস্ট বৃহস্পতিবার বাদ মাগরিব নামাজের পর নাজের কমিশনার এর মাঠ প্রাঙ্গনে আ'লা হযরত স্মৃতি সংসদ কমিটি চাঁদগাও,করমপাড়া,চট্টগ্রাম  এর আয়োজনে খরমপাড়া জামে মসজিদ এর সম্মানিত খতিব মাওলানা জাহাঙ্গীর আলম নঈমীর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খতিবের হাট কাদেরিয়া তৈয়বিয়া জামে মসজিদের সম্মানিত খতিব  হাফেজ ক্বারী মাওলানা মুফতি গোলাম কিবরিয়া। 

এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন  রাউজান সুলতানপুর নুর কাইয়ুম জামে মসজিদের খতিব মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী। 


উক্ত মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত, নাতে রাসুল (সা.) ও তার জীবনদর্শন, সুফিবাদের সংস্কার ও ইসলামে তাঁর খেদমত নিয়ে উলামায়ে কেরাম আলোচনা করেন।


মাহফিল শেষে আখেরী মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।


এতে আরো উপস্থিত ছিলেন  মোহাম্মদ  দিনার, মোহাম্মদ  হানিফ,   মোহাম্মদ  ইয়ামিন খান বিজয় ,  মোহাম্মদ  ইমতিয়াজ,   টিটু,  হদয়  ও এলাকাবাসি সহ আগত মুসল্লীবৃন্দ।