মো: আজাদ খান, চিতলমারী। বাগেরহাটের চিতলমারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জে,এম মাসুম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চিতলমারী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫/১০/২৬) তারিখ সন্ধ্যায় চিতলমারী থানার ওসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে নবাগত ওসি জে, এম মাসুম বলেন, "এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।" এ সময় প্রেসক্লাবের সভাপতি শহিদুল হক (টিপু) ও সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার বলেন, "অপরাধমুক্ত সমাজ গঠন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে।" সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজাদ খান, সহসভাপতি এফ এম বেল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শারাফাত, প্রচার সম্পাদক কামাল শেখ, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, দপ্তর সম্পাদক সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মতবিনিময় সভা শেষ হয়।