মোহাম্মদ রবিউল হোসেন : চট্টগ্রাম /
চট্টগ্রাম নগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের বজ্রঘোনা জেলেপাড়া এলাকায় বন্যাদুর্গত ও অসহায় ১৫০ জেলে পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের যৌথ উদ্যোগে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি মানবিক অঙ্গীকার। দীর্ঘদিন ধরে অবহেলিত জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা অসহায়, প্রান্তিক ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও জেলে সম্প্রদায়ের কল্যাণে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।”


এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, ইপসা বাংলাদেশের কর্মকর্তা মোহাম্মদ আলী শাহীন, ইব্রাহিম বাচ্চু, আলমগীর হোসেন, আবু তৈয়ব, মহিউদ্দিন, আব্দুল্লাহ আল সগীর ও আজগর হোসেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে ইপসা বাংলাদেশ ও ফিনলে।