*মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শরিফুল ইসলাম (৫২)'কে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩ এবং র‍্যাব-৫ এর যৌথ আভিযানিক দল।*

১। এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে মাদক কারবারি, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। 

২। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৩ ও র‍্যাব-৫ এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ শরিফুল ইসলাম (৫২), পিতা- মৃত সৈয়দ আহম্মদ, সাং-পিরিজপুর, থানাঃ গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী’কে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গী থানাধীন লিলিহল মোড় এলাকা হতে ০৩ আগস্ট ২০২৬ তারিখ ০০৩০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়। 

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২০ সালে একটি মাদক মামলা রুজু হয় (মামলা নং-৩৯, তারিখ ২৯/০৮/২০২০)। উক্ত মামলার প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দন্ড বিধি-২০১৮ এর ৩৬(১) সারনির ৭(গ) ধারা মোতাবেক অতিরিক্ত দায়রা আদালত-২, রাজশাহী কর্তৃক ২৯ জুন ২০২৬ তারিখে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়। উল্লেখ্য যে, মামলা রুজু হওয়ার পর থেকে উক্ত আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে। উক্ত মামলার প্রেক্ষিতে রাজশাহী জেলার গোদাগাড়ি মডেল থানার অধিযাচনের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল ধৃত আসামির অবস্থান শনাক্ত করে মোঃ শরিফুল ইসলাম (৫২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৪। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।     

মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী 

অতিরিক্ত পুলিশ সুপার 

ইন্ট এন্ড মিডিয়া অফিসার 

পক্ষে পরিচালক