মোহাম্মদ রবিউল হোসেন : চট্টগ্রাম / 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।


রবিবার (২৭ জুলাই) বিকেলে ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের হাফেজিয়া রোড এলাকায় বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল মিয়া ও সদস্য সচিব মো. শামীম আহমেদের ব্যবস্থাপনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।


উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক দল সবসময় কাজ করে যাবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন সাইদ, যুগ্ম আহ্বায়ক বেলাল জমাদার, মো. শাকিল, মো. নবী, মো. রুবেল এবং বাকলিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবিরসহ স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় এলাকার ১০০ জন অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়।