চট্টগ্রাম থেকে মোহাম্মদ রবিউল হোসেন : 
গত ২২ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা প্রতিষ্ঠান ‘আজমীর টেইলার্স’। ঘটনার খবর পেয়ে এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এবং দোকান মালিক মোঃ বাবুল আলীর সঙ্গে সাক্ষাৎ করে অগ্নিকাণ্ডে হওয়া ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সমিতির সম্মানিত সভাপতি জনাব নঈমুল ইসলাম পুতুল বলেন, ব্যবসায়ীদের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতি সবসময় পাশে থাকবে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে পুনরায় ব্যবসা কার্যক্রম স্বাভাবিক করার প্রত্যাশা ব্যক্ত করেন।


নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ বাবুল আলীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সকল ব্যবসায়ীকে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।


এ সময় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি জনাব শামসুল আলম, সহ-সভাপতি ডা. নুরুল আবসার, সাধারণ সম্পাদক লায়ন নূর কাশেম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাহেদ বিন জয়নাল, অর্থ সম্পাদক জনাব মোঃ মহিউদ্দিন এবং কার্যকরী সদস্য মোঃ সাকিব, মোঃ মইনুদ্দিন, মোহাম্মদ আলমগীরসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।