শোভন-সুন্দর পরিবেশের মধ্য দিয়ে গত ৪ জুলাই ২০২৬, শনিবার সম্পন্ন হলো শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলা বিভাগের সামার ২০২৬ সেমিস্টারের অরিয়েন্টেশন অনুষ্ঠান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ফ্যাকাল্টির সম্মানিত ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। পাশাপাশি বিভাগের সম্মানিত শিক্ষকগণ তাঁদের দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের সাহিত্য ও জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিনিয়র শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি চমৎকার গান ও কবিতার মাধ্যমে অনুজদের উষ্ণ অভ্যর্থনা জানায়। শিক্ষক ও শিক্ষার্থীদের চমৎকার মেলবন্ধনে পুরো আয়োজনটি দারুণ সফল হয়ে ওঠে।