বগুড়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আলোচনা সভা 

মোঃ শামসুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ: বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের উদ্যোগে শনিবার স্বাস্থ্যসেবা প্রদানকারী ও গ্রহণকারীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। সম্মানিত অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, আহ্বায়ক, বিএমএ (বগুড়া জেলা)।

সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মজিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন হাসপাতালের আরএমও ডা. মোঃ রাশেদুল ইসলাম রনি।

আলোচনা সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগী ও সেবাদানকারীদের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।