ধনবাড়ী (টাঙ্গাইল)প্রতিনিধি

 টাঙ্গাইলের ধনবাড়ীতে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মারুফ হাসান (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) গভীর রাতে ধনবাড়ী পৌরসভার চালাষ কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার-এর নির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুস সালাম সিদ্দিক-এর সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম মোবাইল-১৩১ ডিউটি করার সময় এই সাফল্য পায়।

১১ জুন ২০২৬ইং তারিখ রাত ১:৪৫ ঘটিকায় চালাষ কলেজপাড়ার মো. সিরাজুল ইসলামের বসত বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার ওপর থেকে আসামী মারুফ হাসানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ৬,৩০০/- (ছয় হাজার তিনশত) টাকা