রাজশাহী প্রতিনিধি:

সাংবাদিকদের কণ্ঠরোধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ এবং শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় রাজশাহী নগরীর জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন।
 

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন– রাজশাহী এডিটর ফোরামের সভাপতি লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান, রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল হোসেন বাবু, আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. নুরে ইসলাম মিলন, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলী, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফায়সাল আজাম অপু।

মানববন্ধন থেকে রাজশাহীসহ সারাদেশের সকল সাংবাদিককের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি করেন উপস্থিত সাংবাদিক নেতারা ও বিএনপির অঙ্গ সহযোগী সাংগঠনের নেতা কর্মীরা।

আরো পড়ুন

ঝিনাইদহ-৪ আসনকে আধুনিক ও জনবান্ধব মডেল করা হবে: এমপি আবু তালিব

ঝিনাইদহ-৪ আসনকে আধুনিক ও জনবান্ধব মডেল করা হবে: এমপি আবু তালিব

 

এছাড়াও শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

 

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন– রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।