বগুড়ায় উৎসব মুখর পরিবেশে চলছে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ সদর আসনে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বগুড়া-৬, সদর আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহন শুরু হয়। এর আগে থেকেই ভোটাররা ভোট কেন্দ্রগুলোতে আসতে থাকে। পুরুষ ও নারী ভোটার লাইনে দাড়িয়ে তাদের ভোধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন সেউজগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রগুলোর দায়িত্ব প্রাপ্ত প্রিজাইটিং অফিসার।

বগুড়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বগুড়া-৬ (সদর) আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪৫০৩০৭ জন, পুরুষ ভোটার-২১৯৯২৩, মহিলা ২৩০৩৭৪, ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভা। নারী ভোটার বেশি ৮ হাজার ৪৩৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোটার রয়েছেন, ১০ জন। এ আসনে মোট ১৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলেছে।

এ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জামায়াতের হয়ে মাঠে আছেন বগুড়া শহরের আমির আবিদুর রহমান, আর ফুলকপি প্রতীকে নিয়ে লড়ছেন আলামিন তালুকদার। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে ভোট গণনা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রয়েছে।