আমি এমপি নির্বাচিত হলে সাংবাদিক সহ সাধারণ মানুষ নিরাপদে থাকবে অন্যায়কারী যেই হোক দলে প্রশ্রয় দেয়া হবে না - মাহমুদুল হক রুবেল

গোলাম রব্বানী-টিটু:(শেরপুর)সংবাদদাতা ঃ শেরপুর তিন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও তার সহধর্মিণী ফরিদা হক দিপা দুইটি উপজেলায় নির্বাচনের প্রচার সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন । গতকাল সোমবার নলকুড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী তৌহিদুর রহমানের নেতৃত্বে রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠের জনসভায় বক্তব্য রাখেন মাহমুদুল হক রুবেল । আজ মঙ্গলবার গৌরিপুর ইউনিয়নে মহিলা দলের আহবায়ক জেবুন্নেছা কহিনুর ও সদস্য সচিব জেসমিন আক্তারের আহবানের জনসভায় বক্তব্য রাখেন ফরিদা হক দিপা । দুইজনে মিলেমিশে প্রতিদিন ৮/১০টি করে নির্বাচনী সভা করে ভোটারদের মধ্যে নির্বাচনের উৎসব ও আমেজ সৃষ্টি করেছেন । অপর দিকে বিএনপির নিতীনির্ধারকরা ওয়ার্ড ইউনিয়ন ভিত্তিক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । এ প্রতিনিধিকে প্রার্থী মাহমুদুল হক রুবেল জানান, আমি ৯ই এপ্রিল বিএনপির টিকেটে নির্বাচনে অংশ গ্রহণ করছি । এ নির্বাচনে এমপি নির্বাচিত হতে পারলে এই আসনে সাংবাদিক সহ সাধারণ মানুষ নিরাপদে থাকবে । অন্যায়কারী যে হোক দলের মধ্যে তাদেরকে প্রশ্রয় দেয়া হবে না ইনশাল্লাহ । ৫ই আগস্টের পর বিএনপি ও নেতাদেরকে দোষারুপ করে পরিচয়হীন সামাজিক যোগাযোগে ফেইক আইডির মাধ্যমে মিথ্যা অপপ্রচার করে দলের ক্ষতি সহ সূশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও গণ্যমান্যদের নিয়ে যে মিথ্যাচার হয়েছে তা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করবো বলে জানান । তিনি আরো বলেন ১৭ বছর মানুষের নিকট যেতে পারি নাই বিএনপির কথা বলতে পারি নাই জেল জুলমু অত্যাচার সহ্য করে পালিয়ে থেকেছি । এখন বিএনপি সরকার গঠন করেছে জোর গলায় মানুষের নিকট যাচ্ছি । এবার বিপুল ভোটের ব্যবধানে এমপি হলে উন্নয়নের ক্ষেত্রে এক নজির সৃষ্টি করবো নচেৎ ভবিষ্যতে জনসাধারণের মাঝে মুখ দেখাবো না জানিয়ে সাংবাদিকদের সহযোগিতা নিয়েই এ আসনে উন্নয়নের কাজ করবেন বলে জানান ।