শেরপুর তিন আসনে পাহাড়ি এলাকায় বন্যহাতি ও পানির সমাধান হবে সাবেক এমপি- রুবেল  

গোলাম রব্বানী-টিটু:(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরর্দী দুই উপজেলা নিয়ে শেরপুর তিন আসন গঠিত । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ই ফেব্রয়ারি জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যু বরণ করার ফলে নির্বাচন কমিশন আসটির ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন । পরবর্তীতে নির্বাচন কমিশন আগামী ৯ই এপ্রিল আসটিতে ভোট গ্রহণকে সামনে রেখে তফসিল ঘোষণা করেছেন । এই নির্বাচনে বিএনপির মনোনীত সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাছুদুর রহমান ও বাসদের মিজানুর রহমান তিনজন প্রার্থী কাগজে কলমে নির্বাচনে মাঠে থাকলেও বিএনপি ব্যাতীত দুইজন প্রার্থীর মাইক প্রচারণা ছাড়া ধীরগতিতে চলছে নির্বাচনের প্রচার । বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল রমজান মাস থেকে তার পরিবার ও রাজনৈতিক নেতাকর্মীরা সহ নির্বাচনের মাঠ প্রচারণায় দখলে রেখেছেন । দিন যত ঘনিয়ে আসছে মাহমুদুল হক রুবেল পথ সভা, উঠান বৈঠক, বাড়ি ও বাজারে গণসংযোগ এবং সমাবেশ করে উন্নয়নের বার্তা দিচ্ছেন । তিনি গারো পাহাড়ে বিশুদ্ধ পানি ও বন্য হাতির অত্যাচারের সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন । তিনি আরো বলেন আপনারা আমাকে এবার ব্যাপক ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত করলে ঝিনাইগাতী মহারশির বেড়িবাঁধ নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাটের পাকাকরণ সহ ঝিনাইগাতীকে পৌরসভা বাস্তবায়ন করার কাজ করবো ইনশাল্লাহ । এ ছাড়া দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে মাহমুদুল হক রুবেল প্রবেশ করে ছালাম পৌছে দিয়ে উন্নয়নের কথা বলে ভোট প্রার্থনা করছেন । ক্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই উপজেলায় তার স্ত্রী ফরিদা হক দীপা মহিলা দলের আহবানে ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গ্রামে সকাল বিকাল উঠান বৈঠক করে নতুন প্রজন্মকে বিএনপির আদর্শ তুলে ধরে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করে নির্বাচনীর মাঠ চষে বেড়াচ্ছেন । অপর দিকে বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, য়ুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, প্রকৌশলী তৌহিদুর রহমান উপজেলার পৃথক পৃখক ইউনিয়নের দায়িত্ব নিয়ে নির্বাচনের মাঠে ব্যস্ত সময় পার করছেন । সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা জনগণের দুয়ারে দুয়ারে হাজির হয়ে রুবেলের পক্ষে ও ধানের শীষে ভোট চাচ্ছেন । বিএনপি দলীয় ভাবে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সকল মান অভিমান পাওয়া না পাওয়ার কথা ভূলে গিয়ে একত্র হয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছেন সকল নেতাকর্মীরা । 

বার্তা প্রেরক : মো: গোলাম রব্বানী-টিটু

শেরপুর প্রতিনিধি