বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়ায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিনটির সূচনালগ্নে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

সকালে শহরের মুক্তির ফুলবাড়ীতে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম উপস্থিত থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন।

দিবসটি উপলক্ষে সারাদেশের মতো বগুড়াতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।