সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত।ঢাকার সঙ্গে সাময়িকভাবে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ।

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নিলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় দুর্ঘটনায় অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।আজ দুপুরে সান্তাহার রেলওয়ে জংশনের বাঘবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে বিকটশব্দ হয়ে রেললাইনটি ফেটে যায়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে প্রত্যেকটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছলে ১০ কিলোমিটার গতিতে চলাচল করার থাকলেও এই ট্রেনটি সিগন্যাল না মেনে দ্রুতগতিতে যাচ্ছিলেন। এ কারণে এই দুর্ঘটনাটি হয় সান্তাহার জংশন স্টেশনের স্টেশন মাস্টার খাদিজা আক্তার জানান, উর্ধ্বতন মহলে যোগাযোগ করা হয়েছে রিলিফ টেন আসলে উদ্ধার কাজ শুরু করা হবে। তবে এতে কত সময় লাগবে সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি