নিজস্ব প্রতিবেদক সময়ের সাথে প্রতিদিন। 

3/2/26 জামালপুর সদর উপজেলায় ছনকান্দা এলাকায় একটি পেট্রোল পাম্পে অভিযানে ৫ লিটার পেট্রোলে ৫৩ টাকার পেট্রোল কম, অকটেনে ৪৬ টাকার ও ডিজেলে ১৭ টাকার ডিজেল কম দেওয়ার অপরাধে ৩০০০০ টাকা জরিমানা করা হয় ও তিনটি মেশিন সাময়িক বন্ধ করা হয়, পরবর্তীতে মেশিনের ওজন সঠিক করে মেশিন চালু করার নির্দেশনা দেওয়া হয়। বিক্রেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মো. আরিফুর রহমান বলেন এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. আরিফুর রহমান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সময়ের সাথে প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ নুরে আলম।