নিজস্ব প্রতিবেদক

সময়ের সাথে প্রতিদিন 

তারিখ: ৩০/০১/২০২৬ ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানার পুলিশ কর্তৃক ধারাবাহিক ও ম্যারাথন অভিযানে দুইজন পেশাদার ছিনতাইকারীকে চাপাতি ও চাকুসহ গ্রেফতার করা হয়েছে।অদ্য ইং ৩০/০১/২০২৬ খ্রি. ভোর আনুমানিক ০৫:১০ ঘটিকায় কোতোয়ালি থানাধীন মিন্টু কলেজ রেল ক্রসিং সংলগ্ন রাস্তায় অভিযান পরিচালনা করে একটি চাপাতি ও একটি চাকুসহ দুইজন ছিনতাইকারীকে আটক করা হয়।গ্রেফতারকৃত ছিনতাইকারীদের পরিচয়ঃ*

১। মাকসুদুল হক ওরফে রিশাদ (২৯), পিতা– মনজুরুল হক, সাং– খাগডহড়।

২। ফয়সাল (২২), পিতা– মৃত কাদির মিয়া, সাং– বেলতলী।উভয়েই থানা– কোতোয়ালি, জেলা– ময়মনসিংহ।উক্ত ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা নং– ৮৬, তারিখ– ৩০/০১/২০২৬ খ্রি., ধারা– ৩৯৩/৩৯৮ দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।উল্লেখ্য, গ্রেফতারকৃত ০১নং আসামি মাকসুদুল হক ওরফে রিশাদ (২৯) গত ২৩/০১/২০২৬ খ্রি. ভোর আনুমানিক ০৪:৫০ ঘটিকায় কোতোয়ালি থানাধীন রেল স্টেশন ০২নং গেট সংলগ্ন রাস্তায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনার সাথে সরাসরি জড়িত। উক্ত ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আকারে ভাইরাল হয়ে সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।পরবর্তীতে বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি থানায় মামলা নং– ৬৭, তারিখ– ২৫/০১/২০২৬ খ্রি., ধারা– ৩৯৪ দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করা হয়। ঘটনার পর থেকেই কোতোয়ালি থানা পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছিল।অবশেষে, গত ৩০/০১/২০২৬ খ্রি. তারিখে আলোচিত উক্ত ছিনতাই মামলার প্রধান আসামি মাকসুদুল হক ওরফে রিশাদ (২৯) এবং তার সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।গ্রেফতারকৃত ০১নং আসামি মাকসুদুল হক ওরফে রিশাদ (২৯)-কে রেল স্টেশন এলাকায় সংঘটিত আলোচিত ছিনতাই মামলায় গ্রেফতার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে আবেদন প্রেরণ করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষায় কোতোয়ালি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।জেলা পুলিশ, ময়মনসিংহ