নিজস্ব প্রতিবেদক 

সময়ের সাথে প্রতিদিন 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী ডাঃ মোঃ মাহাবুবুর রহমান লিটন একাধিক স্বতন্ত্র ও দলীয় প্রার্থীর মুখোমুখি হলেও ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে রয়েছেন—এমনটাই উঠে এসেছে এক নির্বাচনী অনুসন্ধানে।স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পারিবারিক পরিচিতি, শিক্ষাগত যোগ্যতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে ত্রিশালের রাজনীতিতে ডা. লিটনের অবস্থান অন্যদের তুলনায় আলাদা। ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের সদস্য ছিলেন। পাশাপাশি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার পর ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তৎকালীন স্বাস্থ্য মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবদানের অংশ হিসেবে তিনি ঢাকায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল টেকনোলজি প্রতিষ্ঠা করেন।স্থানীয় সূত্র জানায়, ত্রিশাল থানা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে শিক্ষা, যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যুৎ, স্বাস্থ্য ও আবাসন খাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়। প্রায় ৪৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের আওতায় শত শত কিলোমিটার রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, মসজিদ-মাদ্রাসা ও মন্দির উন্নয়ন, পল্লী