ইমরান হোসেন নেত্রকোনা জেলা প্রতিনিধি 

সময়ের সাথে প্রতিদিন 

নেত্রকোনার মোহনগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. সোহেল রানা (২২) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।বুধবার (আজ) সকাল ৭টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুর এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোহনগঞ্জ–ধর্মপাশা সড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আটক সোহেল রানা রংপুর জেলার পীরগাছা উপজেলার যাদুলস্কর অন্নদানগর গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর থেকেই বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের একটি দল উত্তর দৌলতপুর এলাকায় অবস্থান নেয়। পরে সকাল ৭টার দিকে3 ধর্মপাশা থেকে ইয়াবার একটি চালান নিয়ে আসার সময় হাতেনাতে সোহেল রানাকে আটক করা হয়।এ ঘটনায় মোহনগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।