নিজস্ব প্রতিবেদক 

সময়ের সাথে প্রতিদিন 

কবি রোমান মিয়া জন্মগ্রহণ করেন ১লা নভেম্বর ১৯৯৪ সালে, বাংলাদেশে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার লাউফুল গ্রামে। তাঁর পিতা সারোয়ার জাহান (চান মিয়া) এবং মাতা আম্বিয়া বেগম। শৈশব থেকেই তিনি সাহিত্য, কবিতা ও প্রকৃতির সৌন্দর্যে গভীরভাবে অনুরাগী ছিলেন, যা পরবর্তীকালে তাঁর লেখালেখির মূল অনুপ্রেরণা হয়ে উঠে।শিক্ষাজীবনের শুরু বারহাট্টা সি.কে.পি. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এবং পরবর্তীতে অতিথপুর আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষাজীবন সমাপ্ত করেন। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠায় তাঁর লেখায় বারবার ফিরে আসে বাংলার গ্রামের প্রকৃতি, মানুষের জীবনযাপন, তাদের সুখ-দুঃখ এবং মাটির ঘ্রাণমাখা গল্প। তাঁর কবিতায় ফুটে ওঠে সহজ-সরল শব্দচয়ন, অন্তর্দর্শন এবং প্রকৃতির প্রতি গভীর মমতা।বর্তমানে তিনি পাশের গ্রাম গোড়াউন্দে বসবাস করেন। ব্যক্তিজীবনে তিনি এক কন্যাসন্তানের পিতা, যার নাম আনিশা তাহসিন আফরা। আফরাকে তিনি নিজের জীবনের প্রেরণা হিসেবে উল্লেখ করেন এবং তাঁর অনেক লেখায় এই অনুপ্রেরণার ছায়া পাওয়া যায়। কর্মজীবনে কবি রোমান মিয়া তামিশনা গ্রুপে চাকরিজীবী হিসেবে যুক্ত আছেন। ব্যস্ত জীবনের মাঝেও তিনি নিয়মিত লেখালেখি চালিয়ে যাচ্ছেন এবং সাহিত্যচর্চাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছেন। তাঁর স্বপ্ন বাংলার গ্রামীণ গল্প ও হৃদয়ের অনুভূতিগুলোকে পাঠকের সামনে আরও গভীরভাবে তুলে ধরা। বিষয় - দুটি কাব্যগ্রন্থ। 

( ১) প্রথম বই - পাখির কণ্ঠ

২) বনভূমি। 

ঠিকানা / মোবাইল

মোবাইল - 01617781166 .

লেখক - রোমান মিয়া

তারিখ - ০৮- ০১- ২০২৬ ইং. -

বই দুটি পাবেন এই লেখা ঠিকানা বা প্রকাশী ও রকমারীতে ফ্রি কিছু মূল্যে প্রিয়জনের জন্য উপহার পাওয়া যাচ্ছে।