বিশেষ প্রতিনিধি

সময়ের সাথে প্রতিদিন

 জেলা মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন কৌশলে ঘোষ বাণিজ্যে সাধারণ জমির মালিকগণ ভোগান্তি শিকার হচ্ছে । জানা যায় - ১ নং দুরমুঠ ইউনিয়ন ভূমি অফিসে দায়ীত্বপ্রাপ্ত নায়েব মোঃ আলাল উদ্দিনের হাতে থাকা দালাল দিয়ে ঘোষ বাণিজ্যে মোটা অংকের অর্থ নিয়ে জমির খারিজ করা বাবদ প্রতিজনের নিকট হতে ১৫ হাজার টাকা আবার কৌশলে কাহারো নিকট হতে ৫০ হাজার টাকা পর্যন্ত বাণিজ্য করেছে এই ঘুসখোর নায়েব মোঃ আলাল উদ্দিনের, ইতি পূর্বে তিনি দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের দায়ীত্ব পালনকালে ভূমিহীনদের মাঝে ঘর দেওয়ার নামে ৩০ হাজার করে টাকা নেওয়ার কারনে এলাকাবাসী এই ঘুসখোর নায়েব মোঃ আলাল উদ্দিনকে কয়েক ঘন্টা আবদ্ধ করে রাখা হলে - এক পর্যায় দেওয়ানগঞ্জ প্রশাসনকর্তৃক নায়েব মোঃ আলাল উদ্দিনকে জনতার হাত হতে উদ্ধার করে বলে বিশেষ সূত্রে জানা যায় । তার ঘুষ জালিয়াতী নেশায় পরিনত হওয়ায় দুরমুঠ ইউনিয়ন ভূমি অফিসে বদলি হয়ে এসে পুনরায় পূর্বের মতো ঘুষবাণিজ্য কাজে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে দুরমুঠ ইউনিয়নবাসী জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করেন । অভিযোগের প্রেক্ষিতে বিচারের আশায় অপেক্ষা করিতেছে এলাকাবাসী ।।