আকাশ চন্দ্র সরকার 

সময়ের সাথে প্রতিদিন 

ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ইং টাংগাইল ১ মধুপুর ও ধনবাড়ী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী হিসাবে যিনি চূড়ান্ত বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছেন তিনি আর কেউ নন দেশ সেরা গ্যাস্ট্ররোলজি বিশেষজ্ঞ ডাক্তার ধনবাড়ী ভাইঘাটের কৃতি সন্তান ডাক্তার আব্দুল্লাহিল কাফি ডাকনাম  (বহুলুল)।
১৯৭৬ সালের পহেলা নভেম্বর সমুতকুড় গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা-  হাসমত আলী সরকার. দাদা - মিসির আলী সরকার . মাতা - শামসুন্নাহার।
পিতা মাতার একমাত্র ছেলে আব্দুল্লাহিল কাফি  হাজড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হয়ে ভাইঘাট বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কাগমারি এম এম কলেজ থেকে এইচএসসি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ভাইঘাট স্কুলের পড়ালেখা কালীন সময়েই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দাওয়াত পেয়ে 1987 সালে কর্মী 1989 সালে সাথী এবং 1995 সালে সদস্য হিসেবে নির্বাচিত হন।
বলিষ্ঠ নেতৃত্ব এবং খোদাভীরতায় ছিল অনন্য। পরবর্তীতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শিবির সভাপতি এবং 2000 সালে চমেকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগের দিন তিনি গ্রেফতার হন,  পাঁচদিন ধরে গুম রেখে পরবর্তীতে তাকে কারাগারে নিক্ষেপ করা হয় । দীর্ঘ ছয় মাস কারাগারে বন্দি থাকার পর মুক্তি পেয়ে আবার মেডিকেল কলেজে ফিরে আসেন । গ্র্যাজুয়েশন,  এমবিবিএস - চট্টগ্রাম মেডিকেল কলেজ -2000, ২৪ তম বিসিএস  উত্তীর্ণ হয়ে সরকারী চাকরিতে যোগদান ২০০৫,বিশেষজ্ঞ হয়ে উঠা- এমসিপিএস মেডিসিন - ২০১২,এফসিপি এস গ্যাস্ট্রএন্টারোলজি   ২০১৩

অন্যান্য অভিজ্ঞতা-
 কোরিয়া,জাপান, হংকং, ইউরোপ ,মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া,  সিঙ্গাপুর থেকে প্রশিক্ষণ নিয়ে গ্যাস্ট্ররোলজি বিষয়ে গবেষণা ও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন । দুনিয়া জুড়ে বিভিন্ন  বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণ করেন ।
সরকারি চাকরিতে ১০ বছর ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসা প্রদান ও মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন । তার হাজারো শিক্ষার্থী আজ দেশে ও বিদেশে দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে এবং বিখ্যাত হয়েছে । অনেকেই মেডিক্যাল কলেজের শিক্ষক, কনসালট্যান্ট ও প্রফেসর ।


পরবর্তী সময়ে ২০১৭ সালে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণকরে কয়েকটি বেসরকারি মেডিক্যাল কলেজে চাকরি করেন । অধ্যাপক  হিসেবে কর্মরত অবস্থায় তিনি স্বেচ্ছায় অবসর নেন ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশিক্ষিত এবং ক্যাডার ভিত্তিক সংগঠন এখানে নাই কোন হিংসা বিদ্বেষ ও গ্রুপিং। মধুপুর সরকারি কলেজের অধ্যাপক মোন্তাজ আলীর আইনি জটিলতার কারণে কেন্দ্রীয় জামায়াতে ইসলামী অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহেল কাফী কে মনোনয়ন দিয়েছেন যা ২/১/ ২০২৬ইং জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে বাছাই পর্বে চূড়ান্ত হিসেবে গৃহীত হয়। 
এতদিন প্রচার-প্রচারণায় ছিলেন মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী  একেবারে শেষ মুহূর্তে তিনি নির্বাচনী আইনি জটিলতার কারণে প্রার্থিতা বাতিল হওয়ায়, সফল রাজনীতিবিদ এবং খোদাভীরুতা সম্পন্ন আরেক ডায়নামিক অএ এলাকার কৃতি সন্তানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ডঃ আব্দুল্লাহেল কাফী কে মনোনয়ন দেওয়ায় তার নিজ এলাকার জনগণ বাংলাদেশরর জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন ,এবং তারা আনন্দে উৎফুল্লও হচ্ছেন।