মো: আজাদ খান, চিতলমারী। ছাএ নেতা থেকে রাজনীতি শুরু স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে একাধিক মামলার আসামি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ধারাবাহিকভাবে আন্দোলন করতে গিয়ে জেলে বন্দি ছিলেন। বিগত ১৭ বছর বিভিন্ন সময় মিথ্যা মামলার আসামি হয়েছিলেন কাশিনাথ বৈরাগী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাট চিতলমারী উপজেলার ০৬নং চরবানিয়ারি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়বেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কাশীনাথ বৈরাগী। এলাকায় সাধারণ মানুষের অধিকার ও নিজেকে পুরোপুরি নিয়োজিত করতে তিনি এই গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঘোষণা দিয়েছেন। ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে কাশিনাথ বৈরাগী বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি জনপ্রিয়তার শীর্ষে। গত কয়েক বছর ধরে চরবানিয়ারি ইউনিয়নের গরীব দুঃখী অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে আসছেন। ব্যক্তিগত জীবনে কাশিনাথ বৈরাগী কখনো আপোষ না করার নীতি-ই তার মূল শক্তি বলে জানান স্থানীয় এলাকাবাসী। এলাকার মানুষের আস্থা অর্জন এবং জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখাই এখন সম্বাব্য চেয়ারম্যান প্রার্থী কাশিনাথ বৈরাগীর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
বিজ্ঞাপন
বান্দরবন জেলা পরিষদ