সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার জয়নগর রোডের রেলওয়ে ক্রসিংয়ের পূর্ব পাশে অবস্থিত এ আর খান উচ্চ বিদ্যালয় এলাকায় উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ জামান জুয়েলের নেতৃত্বে জোর এবং ভাটারা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির নেতারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন—তিনি গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক ছিলেন। মহান আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।
এ সময় উপস্থিত ছিলেন—সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ জামান জুয়েল, সদস্য শাহজাহান আকন্দ, বিএনপি নেতা মাহতাব উদ্দিন, ভাটারা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনির ইসলাম মুকুল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিয়াউল ইসলাম আজিজ, উপজেলা কৃষক দলের সদস্য মোবারক হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি জোসনা আকন্দ, ভাটারা ইউনিয়ন কৃষক দলের সদস্য তারা মিয়া টিক্কাসহ  নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।