জাতীয়
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর (শনিবার) সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিকের নেতৃত্বে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সাংবাদিকদের লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন
ময়মনসিংহের গফরগাঁওয়ে দৈনিক 'বর্তমানদিন’ পত্রিকার প্রধান সম্পাদক ও 'দ্য ফিন্যান্স টুডে'র সম্পাদক মোঃ মতিউর রহমান এবং স্বাধীন বাংলার প্রধান সম্পাদক সালাহ উদ্দিন মিঠুর ওপর হামলার প্রতিবাদে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ (ময়মনসিংহ জেলা ও বিভাগীয় শাখা) প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ ১৪ নভেম্বর (শনিবার) সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিকের নেতৃত্বে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সাংবাদিকদের লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক বলেন, অনুসন্ধানী সাংবাদিকদের ওপর এই ধরনের বর্বরোচিত হামলা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হামলা, ভয় প্রদর্শন কিংবা প্রাণনাশের হুমকির মুখে পড়তে হবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন হামলা-মামলা, হয়রানি, হুমকি কিংবা ভয়ভীতির মুখে পড়তে না হয়, সেই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তাঁরা।
এসময় বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্র, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি। সাংবাদিকরা সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরেন। এই কারণে তাঁদের পেশাগত দায়িত্ব পালনের পথে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা উদ্দেশ্যপ্রণোদিত হামলা-মামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের জন্য উদ্বেগজনক। এই ধরনের ঘটনা অব্যাহত থাকলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সাংবাদিক নেতারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর (শুক্রবার) সকালে ময়মনসিংহের গফরগাঁওয়ের কাওরাইদ বাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে। এসময় খ্যাতনামা সাংবাদিক মতিউর রহমানকে হত্যাচেষ্টা, সহকর্মী সালাহ উদ্দিন মিঠুকে মারধর, বহনকারী গাড়ি ভাঙচুর এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ ৯ হাজার টাকা, এটিএম কার্ড ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। একইসঙ্গে তাদের আটক করে জোরপূর্বক হামলা ও বিভিন্ন ঘটনা সাজিয়ে ভিডিও ধারণ করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের বিতর্কিত রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামের বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তথ্য-উপাত্ত সংগ্রহকালে পরিকল্পিতভাবে তাদের ওপর এই হামলা চালানো হয়।
ঘুষ, দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে অর্জিত শতকোটি টাকার অবৈধ সম্পদ ফাঁস হওয়া এবং ক্ষমতার অপব্যবহার করে গড়ে তোলা নিজের বিশাল সাম্রাজ্য ধ্বসে পড়ার আশংকায় অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা মাজহারুল ইসলামের নির্দেশে তারই সহোদর স্বপন মেম্বারের প্রত্যক্ষ মদদে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালায় বলে নিশ্চিত হওয়া গিয়েছে।
ময়মনসিংহে দুই সম্পাদকের ওপর হামলা, গাড়ি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
EDITOR
|
14 November, 2026, 11:00 AM
|
56 বার পঠিত
আরও সংবাদ
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

