নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ (সিলেট): মাত্র পাওয়া খবরে জানা গেছে, আজ ১৪ নভেম্বর ২০২৬ শনিবার, সিলেটের বিশ্বনাথ উপজেলার তালিকাভুক্ত সন্ত্রাসী, ডেভিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্র সংগঠনের তালিকাভুক্ত আসামি ও শতাধিক মামলার ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী বিশ্বনাথ উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি পার্থ সারথী দাস পাপ্পুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ ও বিশ্বস্ত স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশের একটি বিশেষ দল আজ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই শীর্ষ সন্ত্রাসী ও নিষিদ্ধ সংগঠনের নেতাকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঘিরে ফেলে পুলিশ এবং তাকে আটক করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত পার্থ সারথী দাস পাপ্পু বিগত স্বৈরাচারী শাসনামলে বিশ্বনাথ উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা, সাধারণ মানুষকে নির্যাতন, চাঁদাবাজি, দখলদারিত্ব ও নাশকতা সৃষ্টিসহ একাধিক থানায় শতাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থেকে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছিলেন। বিশ্বনাথ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী চলমান 'অপারেশন ডেভিল হান্ট' ও বিশেষ অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা ওয়ারেন্ট ও মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল তাকে কড়া পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এদিকে, চিহ্নিত এই সন্ত্রাসী ও ফ্যাসিস্ট নেতার গ্রেফতারের খবর বিশ্বনাথের সর্বত্র ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। স্থানীয়রা এই সফল অভিযানের জন্য বিশ্বনাথ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এবং দ্রুত তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
বিজ্ঞাপন
বান্দরবন জেলা পরিষদ