সারাদেশ
মোঃ শামসুল আলম লিটন সহ সম্পাদক:বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের মম ইন হোটেল অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির নয় বছরের পথচলায় এবারই প্রথম অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
অনুষ্ঠানে আলোচনা সভা, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অঞ্চলের ১৪ জন কৃতি সাংবাদিককে সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। তাঁদের মধ্যে আটজনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে।
বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে নবনির্বাচিত পরিষদের নতুন পথচলা শুরু হয়।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত।
EDITOR
|
12 November, 2026, 04:17 AM
|
7 বার পঠিত
আরও সংবাদ
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

