অপরাধ
টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারের প্রস্তুতিকালে টেকনাফে এক নারীসহ ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ব্যক্তিদের মধ্যে তিনজন কিশোর-কিশোরী।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, টেকনাফের দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে বিজিবির টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি সদস্যরা ঘাটে ২০ থেকে ২৫ জনের একটি দল দেখতে পান। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে সেটিকে ধাওয়া করি। একপর্যায়ে পাচারচক্রের ১০ থেকে ১৫ সদস্য দ্রুত নৌকায় উঠে সাগরের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১৭ ও ১৬ বছর বয়সী দুজন কিশোর এবং ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। তাদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অন্যরা কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী ও উখিয়া উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা তাদের জোরপূর্বক মানবপাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসার কথা জানিয়েছেন। উদ্ধার ব্যক্তিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় নারীসহ উদ্ধার ৯
EDITOR
|
08 November, 2026, 12:12 AM
|
8 বার পঠিত
আরও সংবাদ
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

