নির্বাহী সম্পাদক :- মোঃ নূরে আলম 

সময়ের সাথে প্রতিদিন আজ থার্টি ফার্স্ট নাইট , আবার অন্যদিকে জননেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কান্নায় ঢলে পড়েছে সারা বিশ্ব । একজন প্রধানমন্ত্রী মৃত্যুতে সারাদেশ যেখানে গভীর শোকাহত সেখানে কিছু অসাধু ব্যবসায়ী এই শোক দিনের সুবিধা নিচ্ছে।আতশবাজি (  পটকা ফানুস বাজি) বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে বাংলাদেশে বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বিশেষত পরিবেশ দূষণ, অগ্নিকাণ্ড ও শব্দদূষণ রোধে; যদিও এই নিষেধাজ্ঞা প্রায়শই পুরোপুরি কার্যকর হয় না এবং আইন প্রয়োগে শিথিলতা দেখা যায়, কারণ লাইসেন্স ছাড়া বিক্রি করলে কঠোর শাস্তির বিধান থাকলেও। প্রশাসন নির্দিষ্ট উৎসবের সময় (যেমন থার্টি ফার্স্ট নাইট বা ঈদ) নিষেধাজ্ঞা আরোপ করে এবং আইন প্রয়োগের চেষ্টা করে, কিন্তু অসাধু ব্যবসায়ীরা প্রকাশ্যে এগুলো বিক্রি করে থাকে। আজকে এই শোক দিনে ময়মনসিংহ বড় মসজিদের পাশে চক বাজারে আতশবাজির রমরমা ব্যবসা জমে উঠেছে।ঠিক তখনি সময়ের সাথে প্রতিদিন এর  নির্বাহী সম্পাদক জনাব মোঃ নূরে আলম দেখতে পান ময়মনসিংহ মহানগরীতে আতশবাজির রমরমা ব্যবসা। তিনি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভ্রাম্যমান আদালতকে এসব বিষয়ে অবগত করেন। ভ্রাম্যমাণ আদালত আইনের সঠিক ব্যবহার করতে তাৎক্ষণিক গঠনা স্থলে পৌঁছে যান। দীর্ঘ এক ঘণ্টা যাবত সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে লাইসেন্সবিহীন আতশবাজির দোকান বন্ধ করে দেন। এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ তিনি সময়ের সাথে প্রতিদিন এর নির্বাহী সম্পাদক নুরে আলম কে ধন্যবাদ জানান । যেহেতু তিনি আইনকে শ্রদ্ধা করে আমাদের ডেকেছেন আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ম্যাজিস্ট্রেট বলেন দেশ ও জনগণের স্বার্থে আপনাদের মত সকল মানুষ কে এগিয়ে আসতে হবে। আমাদের পাশে থাকতে হবে তবেই আমরা এ দেশের জনগণকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারব।