সারাদেশ
মো: আজাদ খান, চিতলমারী।
চিতলমারীতে আসন্ন ১নং বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৯৯৬ সালে শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জি,এস, উপজেলা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক প্রার্থী, বর্তমান অএ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো: কামরুজ্জামান স্বাধীন ফকির নির্বাচনী এলাকায় গণসংযোগে ব্যাপক সাড়া ফেলেছেন। সততা, কর্মঠ ও তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে বিপুল আগ্রহ তৈরি হয়েছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মো: কামরুজ্জামান স্বাধীন ফকির দীর্ঘ দিন ধরে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা এবং করোনাকালীন সংকটে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। কোনো পদ-পদবিতে না থেকেও তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো জড়িয়ে ছিলেন।
সরেজমিনে বড়বাড়িয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও আশপাশের গ্রামগুলো ঘুরে দেখা যায়, সর্বস্তরের মানুষের মুখে এখন মো: কামরুজ্জামান স্বাধীন ফকিরের নাম। তরুণ ভোটার রাজিব ফকির বলেন, "আমরা এবার এমন একজনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই যিনি এলাকার উন্নয়ন করবেন এবং যার কাছে সাধারণ মানুষ সহজেই পৌঁছাতে পারবে। সেই দিক থেকে মো: কামরুজ্জামান স্বাধীন ফকির আমাদের প্রথম পছন্দ।"
নিজের প্রার্থীতা ও পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান পদপ্রার্থী মো: কামরুজ্জামান স্বাধীন ফকির বলেন, "আমি চেয়ারম্যান পদের লোভ বা ক্ষমতার জন্য নির্বাচনে আসিনি। আমি আপনাদের সন্তান। আপনাদের সেবা করার জন্য একটি আনুষ্ঠানিক মাধ্যম প্রয়োজন, তাই প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি আদর্শ, মাদকমুক্ত এবং ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।"
এলাকার সুধী সমাজের প্রতিনিধিরা মনে করছেন, প্রচার-প্রচারণা এবং সাধারণ মানুষের ভালোবাসায় মো: কামরুজ্জামান স্বাধীন ফকির বর্তমানে অন্য প্রার্থীদের চেয়ে জনপ্রিয়তায় অনেক এগিয়ে রয়েছেন। সুষ্ঠু নির্বাচন হলে তার বিজয় সুনিশ্চিত বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
১নং বড়বাড়িয়া ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে চেয়ারম্যান প্রার্থী স্বাধীন ফকির।
EDITOR
|
27 October, 2026, 09:49 AM
|
71 বার পঠিত
আরও সংবাদ
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

