সারাদেশ
মোঃ শামসুল আলম লিটন সহ সম্পাদক:বগুড়ায় সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদ আহমেদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ আশর বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাতলা চাপায়তারা স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নিহত শাহেদ আহমেদ বগুড়া সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের মাদলা মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বগুড়ায় সৌদি আরবে নিহত শাহেদ আহমেদের জানাজা অনুষ্ঠিত।
EDITOR
|
23 October, 2026, 08:48 AM
|
43 বার পঠিত
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন!
