নিজস্ব প্রতিবেদন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ডিসেম্বর ২০২৫ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নাম এক কিংবদন্তি নেত্রী বেগম খালেদা জিয়া।তার নেতৃত্বের অন্যতম বড় গুণ ছিল কখনো আধিপত্যবাদের কাছে মাথানত না করা, অন্যায়ের সঙ্গে আপস না করা। দৃঢ়চেতা, আপসহীন ও সাহসী এই নেত্রী দীর্ঘ সময় ধরে জাতির জন্য সংগ্রাম করে গেছেন। আপসহীন এক নেত্রীর বিদায় আমাদের হৃদয় ভারাক্রান্ত করে দিয়েছে। তার চলে যাওয়া শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি সময়, একটি আদর্শের অবসান। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ওও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন। আল্লাহ তাআলা তাকে মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকাহত পরিবার ও দেশবাসীর প্রতি রইল গভীর সমবেদনা।আল্লাহ তায়ালা উনার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাত নসীব করুন।