শান্ত - মারিয়াম ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোহাম্মদ ইশতিয়াক( আল আমিন) বার্তা  প্রধান স্বাধীন বাংলা নিউজ।

শান্ত - মারিয়াম  ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ এর উদ্যোগ ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলা ডিপার্টমেন্টের  বিভাগীয় প্রধান প্রভাষক বিল্লাল হোসেন এর সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সাইন্স ফ্যাকাল্টির ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আজিজুল হক। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাংলা শুধু একটি ভাষা নয়, বাংলা আমাদের অস্তিত্ব, আমাদের ইতিহাস এবং আমাদের অহংকার।বর্তমান যুগে বিশ্বায়নের সাথে তাল মেলাতে গিয়ে আমরা যেন আমাদের শিকড়কে ভুলে না যাই। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক ড. জুবায়ের মোহাম্মদ ফারুক, প্রভাষক মাহমুদা আক্তার মনিকা, প্রভাষক আলী আহসান প্রমুখ। ফ্যাকাল্টিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, সহকারি প্রভাষক রনি হোসেন। শেষে এক মনগ্রসংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।