সমসাময়িক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে চান্দগাঁও থানা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩ নভেম্বর বিকেলে চান্দঁগাও থানা যুবদলের আহবায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে ও যুগ্মআহবায়ক মোরশেদ কামাল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। এসময় সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, অতীতে যুবদল অতন্দ্র প্রহরীর মত দেশের অরাজকতা নির্মূলে দায়িত্ব পালন করেছে, আগামীতে সকল দেশ বিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা যুবদলের হাত ধরেই হবে। এতে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন বলেন, ফ্যাসিস্টদের দোসররা শ্রমিক আন্দোলনের নামে কিছু গার্মেন্টসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কেউ কেউ বলছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। কিন্তু তা কোনো দিন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। চান্দঁগাও থানা যুবদলের আহবায়ক গুলজার হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রেখে যারা বিএনপিকে ভোট দিয়েছেন, তাদের আস্থার প্রতিফলন প্রধানমন্ত্রী নিজেই ইতিমধ্যে ঘটাতে শুরু করেছেন। সরকারের উদ্যোগগুলো পাশ কাটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, গাড়িতে আগুন দেয়া হচ্ছে। পরে যাদের ধরা হচ্ছে, দেখা যাচ্ছে তারা ছাত্রলীগ-যুবলীগ। একদিকে পরাজিত শক্তি, আরেকদিকে আরেকটি নতুন শক্তি। এ সময় সব চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে বিএনপি এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।  এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক জমির আহমেদ মানিক, কৃষি সম্পাদক নুরুল আমিন, সহ সম্পাদক শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, সাইদুল ইসলাম, সদস্য জাহেরি মাসুদ, ওয়ার্ড আহবায়ক আকতার হোসেন, আবু বক্কর বাবু, মোহাম্মদ ইস্কান্দার, থানা যুগ্ম আহবায়ক খোরশেদ আলম রুবেল, আলী আজম মাসুম, আরিফ মহিউদ্দিন, ইউসুফ আলী লিটন, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ নুরনবী, ছাবের আহমেদ সহ থানা, ওয়ার্ড নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
বান্দরবন জেলা পরিষদ