কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অদ্য শনিবার সন্ধ্যায় উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক এর সভাপতিত্বে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তজা খাঁন ।

এসময় আরো বক্তব্য রাখেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক কিং মোতালেব, ওয়াহিদুল ইসলাম কার্জন, মোঃ দিদার হোসেন ইফতি, আব্দুল শুক্কুর, মোবারক হোসেন, শাহ আজিজ সহ কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ ও আওতাধীন ৮ ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দরা ।

উক্ত মিছিল লাভ লেইন, কাজীরদেওড়ী সড়ক হয়ে বিভিন্ন স্থান পদক্ষিণ করে শেষ হয়।