চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের বিরুদ্ধে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাকলিয়া থানা সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


৮ সেপ্টেম্বর মঙ্গলবার তুলাতলি থেকে এই মিছিল শুরু হয়ে  নগরীর রাহাত্তারপুল, কালামিয়াবাজার এলাকা পদক্ষিন করে শেষ হয়। 

এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  মোহাম্মদ দুলাল মিয়া, সদস্য সচিব মোহাম্মদ শামিম। 

বক্তারা এ ডাঃ শাহাদাত হোসেনকে নিয়ে জামায়াতের আমিরের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানান। ভবিষ্যতে আদালত অবমাননা ও মানহানিকর মিথ্যা  ও বানোয়াট বক্তব্য দিলে চট্টগ্রামের জামাতসহ ১১ দলীয় নেতাদের প্রতিহত করা হবে বলে হুশিয়ারী দেন।


এতে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র  যুগ্ম আহবায়ক মোঃ মাসুদুল ইসলাম লিটন,যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সালাউদ্দিন, মোঃ ইসমাইল, সদস্য মোঃ মহরম আলী, মোঃ জহির কন্ট্রাক্টর, মোঃ আল-আমীন,মোঃ এসকান্দর, ১৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদুর রহমান, মোঃ জসিম,মোঃ সাজ্জাদ, সিরাজ,সদস্য ইয়াছিন আরফাত,১৮নং ওয়ার্ড ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুমন ভুঁইয়া।


উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন  যুগ্ম আহবায়ক মোঃ ইমন,মোহ রবেল,মোঃ হাবিব,১৯নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন সাইদ, যুগ্ম আহবায়ক মোঃ শাকিল,শহীদ এন,এম,কলেজের সাবেক সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকী,মোঃ সুজন,মোঃ বেলাল জমাদার, মোঃ হাকিম,মোঃ রুবেল,মোঃ আবুল,হোসেন,,বাকলিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আভির, ১৯নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ মানিক প্রমুখ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।